দ্বাদশ শ্রেণির সৃজনশীল প্রশ্নোত্তর :রসায়ন
চন্দ্রা রানী নাগ, প্রশিক্ষণ বিশেষজ্ঞ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:০১
সৃজনশীল প্রশ্নপদ্ধতি
দ্বাদশ শ্রেণির ছাত্রী রাই রসায়ন পরীক্ষাগারে X নামক জৈব যৌগটিকে মৃদু জারণ করে দুই কার্বন বিশিষ্ট যৌগ Y উত্পন্ন করলো; যেখানে 54.54% কার্বন এবং 9.09% হাইড্রোজেন বিদ্যমান। রাই Y কে পুনরায় তীব্র জারণ করে Z উত্পন্ন করলো। পরীক্ষাকরে দেখা গেল X ও Z উভয়ের শেষ প্রান্তে OH গ্রুপ বিদ্যমান তবে NaOH এর সাথে X কোন বিক্রিয়া না করলেও Z বিক্রিয়া করে।
ক.অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা দাও। ১
খ.অ্যালডিহাইড মূলকটিকে মেটা নির্দেশক বলা হয় কেন? ব্যাখ্যা কর। ২
গ.উদ্দীপকের Y যৌগের কিটো মূলককে X এর মিথিলিন মূলকে রূপান্তর কোন বিক্রিয়া নামে পরিচিত?-বিক্রিয়াসহ ব্যাখ্যা কর। ৩
ঘ. X ও Z উদ্দীপকের ক্ষারের সাথে বিক্রিয়ায় ভিন্নধর্মী আচরণের যৌক্তিক কারন ব্যাখ্যা কর। ৪
উত্তর ঃ ক. অ্যারোমেটিক যৌগঃ যে সকল জৈব যৌগের গঠন সমতলীয় বলয়াকারবিশিষ্ট এবং ওই গঠনে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল -ইলেকট্রন দ্বারা আণবিক অরবিটাল সৃষ্টি হয়, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে।
উত্তর ঃ খ. অ্যালডিহাইড মূলকটিতে কার্বনের সাথে অক্সিজেনের দ্বিবন্ধনের উপস্থিতির কারণেই মূলতঃ অ্যালডিহাইড মূলকটি মেটা নির্দেশক। নিচে বেনজালডিহাইডের রেজোন্যান্স কাঠামো প্রদর্শিত হল—
গঠন-I এ দেখা যাচ্ছে >C=O মূলকের অক্সিজেন অধিক তড়িত্ ঋণাত্নক হওয়ায় -বন্ধনটিকে নিজেরদিকে টেনে নেয় এবং ঋণাত্নক চার্জগ্রস্থ হয় এবং ফলে কার্বন পরমানু ধণাত্নক চার্জগ্রস্থ হয়। এই ধণাত্নক চার্জগ্রস্থ কার্বন পরমানু বেনজিন চক্রের সঞ্চারণশীল ইলেকট্রনকে নিজের দিকে টেনে ফলে চক্রের অর্থো ও প্যারা অবস্থান (গঠন-II,III,IV) ধণাত্নক চার্জগ্রস্থ হওয়ায় আগত ইলেকট্রোফাইল অপেক্ষাকৃত ঋণাত্নক অঞ্চল মেটা অবস্থানে গমন করে; এজন্য অ্যালডিহাইড মূলকটি মেটা নির্দেশক। গ ও ঘ এর উত্তর আগামীকাল