আসছে ঈদেও মৌ-মিজান

মৌ ও মাজনুন মিজান এ পর্যন্ত বহুবার জুটি হয়ে অভিনয় করেছেন। মাজনুন মিজান সব সময়ই নাটক-টেলিফিল্মের ব্যাপারে খুব মনোযোগী ছিলেন। তবে ইদানীং মৌ’ও অভিনয়ের ব্যাপারে বেশ মনোযোগী হয়ে উঠেছেন। গেল ঈদে একাধিক নাটক-টেলিফিল্মে অভিনয় করেন তিনি। ঈদে মৌ-মিজানেরও নাটক প্রচার হয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তারা দু’জন ‘সব প্রেমের গল্প এক হয় না’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। শামীম আহমেদ রনির রচনা ও পরিচালনায় এই নাটকের গল্পে দেখা যাবে, স্ত্রীকে নিয়ে একজন যাচ্ছিলেন কোনো এক গন্তব্যে। স্টেশনে তার পুরোনো প্রেমিকের সঙ্গে দেখা। স্মৃতিকাতর হয়ে পড়ে মানুষটি। স্টেশনে বসেই চলতে থাকে তার চোর-পুলিশ খেলা। আগামী ঈদে নাটকটি একটি চ্যানেলে প্রচার হবে।