জীবন সঙ্গী খুঁজছেন টম ক্রুজ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৫
‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ এবং কেটি হোমসের সংসার বিচ্ছেদের প্রায় দেড় বছর পূর্ণ হতে চলল। মেয়ে সুরি ক্রুজের ক্যারিয়ার নিয়ে তর্ক করতে করতে কখন যে, নিজেদের বিচ্ছেদ ঘটে গেছে টেরই পাননি তারা। তবে নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর টম ক্রুজ তার নতুন জীবন সঙ্গী খুঁজছেন। আর তার এই সঙ্গী খুঁজে নেওয়ার দায়িত্ব নিয়েছে চার্চ অব সাইন্টোলজি। এরইমধ্যে ক্রুজের সম্ভাব্য জীবন সঙ্গীও নাকি খুঁজে পাওয়া গেছে। জানা যায়, সেই মেয়ে একজন অভিনয়শিল্পী। তবে তার নাম প্রকাশ করেননি তারা। মেয়েটি সাইন্টোলজি ধর্মের অনুসারীও। আরও জানা যায়, টম ক্রুজ এমন কাউকেই খুঁজছেন, যিনি কম পক্ষে ৫ বছর সাইন্টোলজি চার্চের সদস্য হিসেবে ছিলেন অথবা আছেন।