সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আল্টিমেটাম

সচিবালয়ের সঙ্গে সরকারি কর্মচারীদের প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণসহ পাঁচ দফা দাবি পূরণের আহবান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় লিখিত দাবি উপস্থাপন করেন সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। এসময় নেতারা ২৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে কঠোর কর্মসূচির হুমকি দেন। সংগঠনের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির মধ্যে ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় ঢাকাসহ সকল বিভাগীয়, জেলা এবং উপজেলায় কর্মচারী বিক্ষোভ সমাবেশের জন্য আহ্বান জানানো হয়েছে। সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ ও মোঃ সেলিম ভূঞা, সহ-সভাপতি, মোঃ ছালজার রহমান ও ওবায়দুল্লাহ মজুমদার, যুগ্ম-মহাসচিব, মোজাম্মেল হক ও মানিক মিয়া প্রমুখ।