৩৬৮ কোটি ৭০ লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৩৬৮ কোটি ৭০ লাখ ৬২ হাজার ২৩০ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে। এরমধ্যে অন্তর্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ৩৪৩ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার ৭৫৮ টাকা এবং বহির্মুখী চোরাচালানের আর্থিক মূল্য ২৫ কোটি ১৬ লক্ষ ৬৫ হাজার ৪৭২ টাকা। গত ৮ মাসে বিজিবির অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে, সোয়া ৩ লাখ বোতল ফেনসিডিল, সোয়া ৩ লাখ ইয়াবা ট্যাবলেট, ৯০ হাজার বোতল বিদেশি মদ, ৩ হাজার লিটার স্থানীয় মদ, সাড়ে ৬ হাজার বোতল বিয়ার, ৩ হাজার কেজি গাঁজা, ২৯ কেজি ৬০ গ্রাম হেরোইন এবং ২২,৫৮৯টি নেশাজাতীয় ইনজেকশন। আটককৃত চোরাচালান দ্রব্য যথারীতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। এসব চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ১ হাজার ৮৬ জনকে আটক করে নিকটস্থ থানায় সোপর্দ করা হয়েছে এবং ১৬ হাজার ৮শ’ ২৩টি মামলা দায়ের করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি