শিশুদের জন্য ‘ফ্লাইং ন্যানি’ নামের নতুন সেবা ইতিহাদ এয়ারওয়েজের

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ, তাদের বিমানে ভ্রমণকারী পরিবারগুলোকে সহায়তার লক্ষ্যে “ফ্লাইং ন্যানি” নামে একটি সেবা চালু করেছে। পরিবারের সাথে অথবা একাকী ভ্রমণকারী অল্পবয়স্ক যাত্রীদের “সাহায্যকারী হাত” প্রদানের লক্ষ্যেই এই ফ্লাইং ন্যানি। গত দুই মাসে ইতিহাদ এয়ারওয়েজের ৩০০ কেবিন ক্রু সদস্য ফ্লাইং ন্যানির প্রশিক্ষণ শেষ করেছেন। ২০১৩ সালের শেষ নাগাদ ইতিহাদ এয়ারওয়েজে ৫০০ ফ্লাইং ন্যানি কাজ করবে।- প্রেস বিজ্ঞপ্তি