শোক সংবাদ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
সৈয়দ হাবিবুল আহ্সান
বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে প্রায় চারদশক ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত অধ্যক্ষ সৈয়দ হাবিবুল আহ্সান (৭০) গতকাল ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে অবসর নেয়ার পর পিরোজপুরের ভান্ডারিয়ার আমানত উল্লাহ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী সৈয়দা গুলশান আরা ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নুরুল আমিন বিশ্বাস
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও একাধিকবার নির্বাচিত উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বিশ্বাস (৭১) ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। ১৯৭৪ সাল থেকে তিনি বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিলুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।