উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যানের বাসায় ককটেল বিস্ফোরণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
উল্লাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিস্টারের বাসায় ককটেল বিস্ফোরণ হয়েছে। গত রবিবার এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের কোন সদস্য বাসায় ছিলেন না। প্রতিবেশীরা জানান, মুখোশধারী সন্ত্রাসীরা চেয়ারম্যানের বাসা লক্ষ্য করে পর পর ২টি ককটেল বিস্ফোরণ ঘটালে আশেপাশের লোকজন আতংকিত হয়ে পড়ে।