স্বাস্থ্যসেবার তেত্রিশটি সাব সেন্টার উদ্বোধন

গতকাল রবিবার সকালে রংপুর সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবা ও চিকিত্সাসেবা প্রদানে ওয়ার্ডভিত্তিক ৩৩টি সাব সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সাব সেন্টারগুলো হচ্ছে রংপুর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর ডেন্টাল কলেজ, রংপুর কমিউনিটি নার্সিং ইনস্টিটিউট, ডা. মফিজ উদ্দিন ফাউন্ডেশন এবং রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ওই সেন্টারগুলোর উদ্বোধন করা হয়। পাশাপাশি বাংলাদেশে প্রথম দাঁতের চিকিত্সায় নতুন সংযোজন ভ্রাম্যমাণ ডেন্টাল ক্লিনিক। রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ শাহাদত হোসেন। বিশেষ অতিথি রংপুরের সিভিল সার্জন ডা. মোঃ রিয়াজুল ইসলাম, লায়ন্স ক্লাব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মোঃ এনামুল হক সোহেল। রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ আবুল কাশেম। আরো উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আ আ আল আমিন, পরিচালক ডা. আদনান আলী খান, রংপুর ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ আব্দুর রশিদ, ডা. মোঃ আখতারুজ্জামান, ডা. মোঃ অনুপ চৌধুরী, ডা. অসীমা ভৌমিক, ডা. রেজাউল আলম, ডা. এস এম মাহমুদুল বারী, ডা. আশিফুজ্জামান, ডা. জীবন কৃষ্ণ দাস, লায়ন্স ক্লাব রংপুর’র সাধারণ সম্পাদক লায়ন হাসান মাহবুব আক্তার লোটন, লায়ন আব্দুল হালিম বুলু, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শেখ সানাউল্লাহ্, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাফিজ আহমেদ ছট্টু প্রমুখ।