কাশিয়ানীতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৫
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
গতকাল সোমবার গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক ঘটনায় দুই শিশু পাচারকারী ও তিন মহিলা ডাকাত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বুথপাশা গ্রামের ইজাজুল ফকিরের ছেলে সিরাজুল ফকির (১৬ মশার কয়েল কিনতে বাড়ির পাশের দোকানে গেলে আলফা ডাংগা উপজেলার তিতুরকান্দি গ্রামের কামরুল শেখের ছেলে রাফছান রফি ( ২০) ও মালা গ্রামের চুন্নু খানের ছেলে আজমল খান (২৪) তাকে অপহরণ করে মোটর সাইকেলে তুলে নিয়ে যাবার সময় ভাটিয়াপাড়া বাজারের লোকজন তাদের আটক করে কাশিয়ানী থানায় সোপর্দ করেছে।
অপরদিকে কাশিয়ানী সদরের ইলায়োত শেখের বাড়ি থেকে শিল্পী বেগম (২০), মিরা বেগম (২৫), জাহানারা বেগম (৪৫) কে ডাকাত সন্দেহে কাশিয়ানী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শিল্পী, মিরা ও জাহানারা বোযালমারী উপজেলার বনচাকী গ্রামের মজিবর মোল্যার মেয়ে