আওয়ামী লীগের প্রার্থী বাছাই ও মতবিনিময় ১৪ সেপ্টেম্বর
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
আগামি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ধারাবাহিকতায় আগামী ১৪ সেপ্টেম্বর নীলফামারী জেলার ৪টি আসনের সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। সূত্র মতে, মতবিনিময় সভায় তৃণমূল এসব নেতাদের একটি করে ফরম দেয়া হচ্ছে। তা তখনই পূরণ করে সভানেত্রীর কাছে জমা দিতে হয়। ফরমে রয়েছে ১০টি প্রশ্ন। ওইসব প্রশ্নের উত্তরের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বর্তমান চিত্র উঠে আসছে। এর মাধ্যমে সম্ভাব্য প্রার্থী সম্পর্কে ধারণা এবং বর্তমান সাংসদদের ভাবমূর্তি সম্পর্কেও জানা যাবে। সূত্র জানায়, জরিপ প্রতিবেদনের সাথে ওই ১০টি প্রশ্নের উত্তরও মিলিয়ে দেখা হবে। দুর্নীতিবাজদের কেউ মনোনয়ন পাবে না। জনগণের কাছে গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব ব্যক্তিকেই মনোনয়ন দেয়া হবে বলে সূত্র জানিয়েছে।