ভালুকায় তিন জন শিক্ষার্থী অপহূত

ভালুকায় তিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ওই অপহরণের ঘটনায় ভালুকা মডেল থানায় রবিবার রাতে পৃথক অভিযোগপত্র দায়ের হলেও পুলিশ এ পর্যন্ত কাউকেই উদ্ধার করতে পারেনি। অপহূতরা হলো, উপজেলার গোয়ারী ভাওয়ালীয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭তম শ্রেণির ছাত্রী ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও হবিরবাড়ী জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার ১০ম শ্রেণির ছাত্রী।