মান্দা বিএনপিতে যোগদান অনুষ্ঠান

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির পার্টি অফিসে গত ৮ সেপ্টম্বর রবিবার বিভিন্ন ইউনিয়ন থেকে ৭নং প্রসাদপুর ইউপি, ১২নং কাশোপাড়া ইউপি, ১৪নং বিষ্ণুপুর ইউপি, ১০নং নূরাল্ল্যাবাদ ইউপি, প্রায় দুই সহস্রাধিক নারী-পুরুষ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামাণিকের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার বিএনপির সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, সহ-সভাপতি মনোজিত কুমার সরকার, নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চোধুরী প্রমুখ।