বাঘা যতীনের ৯৮তম মৃত্যুবাষিকী আজ
কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৭
ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ৯৮তম মৃত্যুবাষিকী আজ। তিনি ১৮৭৯ সালের ৮ ডিসেম্বর কুমারখালির গড়াই নদীর পাড়ে কয়া গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর নাম ছিল জ্যোতিন্দ্রনাথ মুখোপাধ্যায়। ১৯০৬ সালের এপ্রিল মাসে কয়া গ্রাম হতে ২ কিলোমিটার দূরে রাধারপাড়া মাঠের আখ ক্ষেতে ছুরি দিয়ে বাঘ হত্যা করে নিজেকে রক্ষা করায় তাঁর নাম হয়েছিল বাঘা যতীন। কলকাতা সেন্টাল কলেজে ছাত্রাবস্থায় তিনি বিপ্লবী গুপ্ত সমিতির কার্যক্রমে সম্পৃক্ত হন। বাঘা যতীনের বসতভিটা কয়া গ্রামে এখনো বিদ্যমান। তবে তাঁর প্রায় সমস্ত সম্পত্তি এলাকার বিভিন্ন মানুষ জাল দলিলের মাধ্যমে দখল করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ পর্যন্ত সরকারিভাবে তাঁর স্মৃতি সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়া হয়নি।