কন্যা সন্তানের কথা গোপন রেখেছিলেন কিম জং উন!

উত্তর কোরিয়ার বিরুদ্ধে একটা অভিযোগ সবসময়ই পাওয়া যায়। সেটা হলো পরমাণু অস্ত্র তথা তাদের সামরিক আয়-ব্যয়ের হিসাব গোপন রাখে দেশটি। আর এবার দেশটির নেতার বিরুদ্ধে সন্তান গোপন রাখার অভিযোগ শোনা গেল। তার একটি কন্যা সন্তান থাকলেও কেউ এতদিন জানতে পারেনি! কেন জানাননি তা এক রহস্য বটে। গত সপ্তাহে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেখা করেন তার বন্ধু যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা রোডম্যান। কিমের সঙ্গে দ্বিতীয়বারের মতো দেখা করলেন তিনি। রোডম্যান জানান, আমি তাদের সন্তান জু-এই কে কোলে নিয়েছি এবং কিমের স্ত্রী রি সোল-জু এর সঙ্গে কথা বলেছি। কিম খুব ভালো বাবা এবং তার চমত্কার একটি পরিবার আছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গত বছর গর্ভবতী রি সোল-জুর একটি ছবি প্রকাশ করেছিলো। তবে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা তারা তখন দিতে পারেনি। এরপর গত অক্টোবর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। কিম জং-উন তার পরিবারের তৃতীয় সদস্য যিনি উত্তর কোরিয়া শাসন করছেন। -গার্ডিয়ান