এগার বছর পর দুঃখ প্রকাশ, ডাকাতির টাকা ফেরত!

কেউ চুরি করে মানুষের সর্বনাশ করতে। আর কেউ চুরি করে একান্ত বাধ্য হয়ে পরিবারের জন্য এক মুঠো খাবার সংগ্রহের জন্য। কেউ আবার নেশাগ্রস্থ হয়েও চুরি করে পুনরায় নেশা করার জন্য। নেশা এক সময় কেটে গেলেও অনেকে ওই চুরির মাল ফেরত দেয় না। কিন্তু ভিন্নতা দেখাল এক চোর! যুক্তরাষ্ট্রের নাশভেলির ইন্টার এশিয়ান মার্কেটের মালিক সমবুন উ জানিয়েছেন, এটা বিস্ময়কর যে চুরির এগার বছর পর এক ব্যক্তি চুরির টাকা ফেরত দিয়েছে এবং ক্ষমা চেয়ে একটি চিঠিও দিয়েছে। তবে সে তার নাম প্রকাশ করেনি। চিঠিতে সে লিখেছে, এগার থেকে বার বছর আগে আমি আপনার বিয়ারের দোকানে চুরি করেছিলাম। আমি কখনো নেশা করিনি। কিন্তু ওইদিন নেশা করেছিলাম। আপনার দোকানের ক্যাশ কাউন্টারে গিয়ে এক প্যাক বিয়ার এবং একটা সিগারেট চাই। অত:পর ক্যাশিয়ারের বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি দিই এবং তিনশত মার্কিন ডলার নিয়ে গাড়িতে করে চলে আসি। কিন্তু পরে নেশা কেটে গেলে ভুল বুঝতে পারি। যদিও এতদিন সেটা ফেরত দিতে পারিনি। আমাকে আপনারা ক্ষমা করবেন। -এমএসএন