এক নজরে জামালপুর সমিতি, ঢাকা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৮
জামালপুর সমিতি, ঢাকা ১৯৫১ সাল হতে ঢাকায় বসবাসকারী জামালপুরবাসীদের মধ্যে একতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ এবং বন্ধুত্ব সুলভ আত্মিকবোধ জাগ্রত ও গড়ে তোলার লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক শিক্ষামূলক কার্যকলাপ তথা জামালপুরবাসীর উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা সভাপতি ১৯৫১-৫৪ এ কে মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক ড. মীর ফখরুজ্জামান ১৯৫৪-৬৭ এম. এ. জববার পর্যায়ক্রমে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন আবু তাহের, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়ারেছ খান,ড. এলাহি বখস, এম এ জহুরুল ইসলাম, ড. এম এ মালেক, হাবিবুর রহমান জামালী, এ আই .এম.আকরাম হোসাইন, ১৯৮১-৮৮ সালে সভাপতির দায়িত্ব পালন করেন এম.এ .রশীদ সাধারণ সম্পাদক ব্যাস্টাির এ.কে মাইনুল হক ১৯৮৮-৯১ এডভোকেট মোঃ সুজাত আলী, ১৯৯১-৯৩ এম.এ আর তালুকদার সাধারণ সম্পাদক আমানুল্লাহ কবীর, এস এম .মজিবুর রহমান ১৯৯৬-২০০১ সভাপতি মোঃ ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোহাম্মদ আলী ২০০২-০৫ সভাপতি এম.এ আর তালুকদার সাধারণ সম্পাদক মোহাঃ নজরুল ইসলাম।
জামালপুর সমিতি,ঢাকার বর্তমান নির্বাহী পরিষদ জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামালপুর সমিতি,ঢাকা অবয়বে দেদীপ্যামান, যার সামাজিক ও সাংস্কৃতিক¬ পরিমন্ডল নিয়ে আমরা গর্বিত। এই গর্ব-গৌরব গাঁথাকে সমুন্নত রাখার লক্ষ্যে জামালপুর সমিতি,ঢাকা ৭টি উপজেলার আঞ্চলিক উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার সমৃদ্ধি ও সমপ্রীতি বৃদ্ধির লক্ষ্যে ২০১২ সালের জুলাই জেলার অন্যতম সমাজসেবক ও ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রাজাকে সভাপতি ও গ্রুপ ক্যাপ্টেন শেখ মোঃ শফিকুল ইসলাম, পিএসসি (অবঃ) কে মহাসচিব করে নির্বাহী পরিষদ গঠন করা হয়। এই জেলার বিভিন্ন সমিতিসমূহের পারস্পরিক কাজের সমন্বয়ন ও সমপ্রীতি বৃদ্ধির লক্ষ্যে জামালপুর সমিতি,ঢাকা’র নির্বাহী পরিষদ কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলটি প্রয়োজনীয় নীতি সমর্থন এবং বাজেটীয় বরাদ্দ পেলে একটি সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে উঠতে পারে। সংবিধানের উনিশ ধারায় অঙ্গীকারের আলোকে সকল নাগরিকের এবং সকল অঞ্চলের সুষম উন্নয়নের স্বার্থে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সুনজর ও নীতি সমর্থন আশা করতে পারে। সমিতির বর্তমান বেশ কিছু বাত্সরিক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য জেলার গ্র্যাজুয়েট বেকারদের তালিকা, কর্মকর্তা পর্যায়ে নিয়োগ পরীক্ষার জন্য প্রশিক্ষণ ও কোচিং, তথ্য ব্যাংক প্রতিষ্ঠা, সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন, যৌতুকবিহীন গণ বিবাহের আয়োজন, জামালপুরের হস্ত শিল্প ও কারুশিল্পকে প্রসারিত করা, ঢাকায় অবস্থানরত সুবিধা বঞ্চিত মানুষের জন্য আইন সহায়তা দান কেন্দ্র ইত্যাদি। সমিতি সম্পর্কে বর্তমান মহসচিব গ্রুপ ক্যাপ্টেন শেখ মোঃ শফিকুল ইসলাম বলেন জামালপুরকে রক্ষা করতে হলে ভাঙ্গন দ্রুত এলাকায় সরকারী সহযোগিতায় ভাঙ্গন রোধে কাজ করা। সময়ের দাবি হিসেবে জামালপুরে একটি মেডিক্যাল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজ, সড়কপথ ও রেলপথে উন্নয়ন করাসহ জামালপুরকে আধুনিক জংশনে উন্নীত করা এবং শিল্পনগরী হিসাবে গড়ে তুলতে সরকারী বেসরকারীভাবে মিলকারখানা স্থাপন করার আজ সময়ের দাবী মাত্র।