প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার নমুনা প্রশ্ন:পর্যায়-২ : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল ময়েল কলেজ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৩
গতকালের পর
৩০) কত তারিখে মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়?
(ক) ৫ ডিসেম্বর (খ) ৭ ডিসেম্বর
(গ) ১০ ডিসেম্বর (ঘ) ১২ ডিসেম্বর
৩১) আমাদের সমাজে অনেক ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কী করা হয়?
(ক) মিল (খ) অমিল (গ) সমতা (ঘ) বৈষম্য
৩২) মানবাধিকারগুলো কীভাবে মানুষের জীবনকে গড়ে তুলতে সাহায্য করে?
(ক) পরিকল্পিতভাবে (খ) স্বচ্ছলভাবে
(গ) ভালোভাবে (ঘ) সচেতনভাবে
৩৩) মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কাজে তোমার অংশগ্রহণ করা কী?
(ক) নাগরিক হিসেবে দায়িত্ব(খ) পারিবারিক কাজ
(গ) প্রতিদিনের কাজ (ঘ) ঐচ্ছিক কাজ
৩৪) বিচার পাওয়ার অধিকারকে তুমি কোন ধরনের অধিকার হিসেবে গণ্য করবে?
(ক) মৌলিক অধিকার (খ) মানবাধিকার
(গ) সামাজিক অধিকার (ঘ) অর্থনৈতিক অধিকার
৩৫) কোনটি সমাজের প্রতি আমাদের দায়িত্বের অবহেলা?
(ক) নিয়ম মানা (খ) সম্পদ সংরক্ষণ
(গ) সহযোগিতা (ঘ) অন্যের ক্ষতি করা
৩৬) আমাদের দেশে কত বছর বয়সে নাগরিক ভোট দিতে পারে?
(ক) ১৮ বছর(খ) ২০ বছর(গ) ২২ বছর(ঘ) ২৪ বছর
৩৭)রাস্তায় চলার সময় আমাদের কী করা উচিত নয়?
(ক) জেব্রাক্রসিং ব্যবহার করা(খ) ওভারব্রিজ ব্যবহার
(গ) ফুটপাথ ব্যবহার করাত্
(ঘ) রাস্তার মাঝ দিয়ে হাঁটা
৩৮)নিয়মিত কোনটি নাগরিককে প্রদান করতে হয়?
(ক) ঋণ (খ) সুদ (গ) কর (ঘ) ভাতা
৩৯)কত দিন পর রকিবকে পুলিশ উদ্ধার করে?
(ক) ৮ দিন (খ) ১০ দিন(গ) ১২ দিন(ঘ) ১৪ দিন
৪০) রকিবের পরিবারের কাছে কত টাকা মুক্তিপণ দাবি করা হয়?
(ক) ৬ লক্ষ (খ) ৮ লক্ষ(গ) ১০ লক্ষ(ঘ) ১৪ লক্ষ
২।শূন্যস্থান পূরণ করঃ ১x১০ = ১০
ক)জমির তুলনায় আমাদের জনসংখ্যা বেশি।
খ)জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে।
গ)জনসম্পদ হচ্ছে কোনো দেশের শ্রমশক্তি।
ঘ)জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
ঙ) ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে।
চ) মানুষ হিসেবে সবার সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে।
ছ)সব মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে।
জ) মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ।
ঝ)অধিকার ও কর্তব্য গভীরভাবে সম্পর্কযুক্ত।
ঞ) রাস্তার মাঝখানে দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব।
৩.অল্প কথায় উত্তর দাও ঃ ১x১০= ১০
ক) মানুষের মৌলিক চাহিদা কী কী?
খ) জনসম্পদ কাকে বলে?
গ) আবহাওয়া কী?
ঘ) মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান কী?
ঙ) ভূমিকম্প কাকে বলে?
চ) মানবাধিকার কাকে বলে?
ছ) রাষ্ট্রের নাগরিকদের নিয়মিত কর দেয়া উচিত কেন?
জ) দুর্যোগ কী?
ঝ) নদী ভাঙনের দুটি মানবসৃষ্ট কারণ লিখ।
ঞ) জলবায়ু কাকে বলে?
৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘ঞ’সহ ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে)ঃ ৫x৮= ৪০
ক) মানুষ হিসেবে তোমার অধিকার কী কী?
খ) সমাজের প্রতি তোমার ৫টি দায়িত্ব লিখ?
গ) আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখ।
ঘ) জলবায়ু পরিবর্তনে কী কী ক্ষতি হয়?
ঙ) ভূমিকম্প মোকাবেলায় কোন কোন বিষয় মনে রাখতে হবে?
চ) জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লিখ।
ছ) মানবাধিকারের প্রয়োজনীয়তা লিখ।
জ) মানবাধিকার রক্ষায় আমাদের কী করা উচিত?
ঝ) দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় কীভাবে চলা উচিত?
ঞ) অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাওঃ
জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের প্রধান সমস্যা। এই জন্য প্রতিদিন বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ সমস্যার কারণে মানব জীবনের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ সমস্যা সমাধান করা জরুরি।
ক) বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? ১
খ) জনসংখ্যা বৃদ্ধির ফলে মানব জীবনের কোন কোন ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে? ২
গ) উদ্দীপকের সমস্যা সমাধানের উপায়
ব্যাখ্যা কর। ৩