জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার নমুনা প্রশ্ন : বিজ্ঞান

গতকালের পর ২১. পৃথার পর্যবেক্ষণকৃত প্রাণীটির পরিপাকতন্ত্রে— i. তিনটি প্রকোষ্ঠ থাকে ii. একটি পেশীবহুল প্রকোষ্ঠ থাকে iii. খাদ্য পেশীবহুল প্রকোষ্ঠে এসে আলোড়িত হয় নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ২২. মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য হলো— ক) অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা সমান থাকে খ) একটি মাতৃকোষ হতে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয় গ) নিউক্লিয়াস ও ক্রোমোসোমের বিভাজন একবার ঘটে ঘ. জীবের জনন মাতৃকোষে ঘটে। ২৩. কোনটি এসিড? ক) HCl খ) NaOH গ) CuSO4 ঘ) NaCl ২৪. বিশ্ব জনসংখ্যা হ্রাস-বৃদ্ধিতে কোনটির কোনো প্রভাব নেই? ক) জনসংখ্যা বৃদ্ধি হারের খ)স্থূল মৃত্যুহারের গ) স্থূল জন্মহারের ঘ) দেশান্তরের ২৫. কোন ভিটামিনের অভাবে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়? ক) ভিটামিন ‘এ’ খ) ভিটামিন ‘সি’ গ) ভিটামিন ‘ডি’ ঘ) ভিটামিন ‘ই’ ২৬. কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ? ক) চুনের পানি ঘোলা হওয়া খ) বৈদ্যুতিক বাল্ব জ্বালানো গ) গাছের পাতায় খাদ্য তৈরি ঘ) লোহায় মরিচা পড়া ২৭. কোনটি জটিল যন্ত্র? ক) শাবল খ) সাঁড়াশি গ) কপিকল ঘ) সাইকেল ২৮. মরিচে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে? ক) ভিটামিন ‘এ’ খ) ভিটামিন ‘বি’ গ) ভিটামিন ‘সি’ ঘ) ভিটামিন ‘ই’ নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও: রিপা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ক্রিকেট বলের ব্যাস নির্ণয় করলো। সে মূল স্কেলের পাঠ ৬ সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেলের পাঠ পেল ৩। স্লাইড ক্যালিপার্সটির মূল স্কেলের ৯ ভাগ ভার্নিয়ার স্কেলের ১০ ভাগের সমান। ২৯. উল্লিখিত বস্তুটির আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? ক) – (ব্যাসার্ধ)2 খ)৪– (ব্যাসার্ধ)2 গ) ২– ব্যাসাধ – দৈর্ঘ্য ঘ) –– (ব্যাসার্ধ)3 ৩০. রিপার পরিমাপকৃত ক্রিকেট বলটির ব্যাস কত? ক) ৬.৩০ সেন্টিমিটার খ) ৬.০৩ সেন্টিমিটার গ) ৬.৩০ মিলিমিটার ঘ) ৬.০৩ মিলিমিটার ৩১. কোন উদ্ভিদে মৃত্গত অঙ্কুরোদগম ঘটে? ক) লাউ খ) শিম গ) ছোলা ঘ) কুমড়া ৩২. ইস্পাতে শব্দের বেগ কত? ক) ৩৩২ মিটার/সেকেন্ড খ)৩৫০ মিটার/সেকেন্ড গ) ১৫০০ মিটার/সেকেন্ড ঘ) ৫০০০ মিটার/সেকেন্ড ৩৩. “দূর সমুদ্রে ঝড় উঠেছে”- এটি কত নম্বর হুঁশিয়ারি সংকেত? ক) সংকেত নম্বর-১ খ) সংকেত নম্বর-২ গ) সংকেত নম্বর-৩ ঘ) সংকেত নম্বর-৪ ৩৪. কোনটি তাপের কুপরিবাহী পদার্থ? ক) কাঁচ খ) লোহা গ) তামা ঘ) রূপা ৩৫. চায়ের কাপের ভিতরটা সাদা ও চকচকে হয়। কারণ এটি— i. তাপ প্রতিফলন করে ii. কম তাপ শোষণ করে iii. বেশি তাপ বিকিরণ করে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii ৩৬. চুনাপাথরের সংকেত কোনটি? ক) ZnSO4, খ) MgCO3 গ) CaCO3 ঘ) CuSO4 ৩৭. কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? ক) পানি খ) তেল গ) গ্যাস ঘ) কয়লা ৩৮. ঢাকা ও দিল্লির সময়ের পার্থক্য ৩০ মিনিট হলে, দ্রাঘিমায় পার্থক্য কত? ক) ৫.৫০ খ) ৬.৫০ গ) ৭.৫০ ঘ) ৮.৫০ ৩৯. পৃথিবীর কোথায় ‘g’ এর মান শূন্য? ক) মেরু অঞ্চলে খ) পৃথিবীর কেন্দ্রে গ) পর্বতের চূড়ায় ঘ) বিষুবীয় অঞ্চলে ৪০. স্বাভাবিক অবস্থায় কোনটি গ্যাসীয় মৌল? ক) গ্যালিয়াম খ) হিলিয়াম গ) ফ্যান্সিয়াম ঘ) সিজিয়াম উত্তরমালা:১. গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.খ ৬.খ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.গ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.খ ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.ঘ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.গ ২৯.ঘ ৩০.খ ৩১.গ ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.গ ৩৭.ক ৩৮.গ ৩৯.খ ৪০.খ।