‘পরবাসিনী’র শুটিংয়ে ফ্রান্সে গেলেন ইমন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৮
বলা যায় চলচ্চিত্রে ইমনের পরিচিতিটাই সৃষ্টি হয় স্বপন আহমেদের ‘লালটিপ’ ছবির মধ্য দিয়ে। এর আগে কিংবা এর পরে তার কোনো ছবিই দর্শকমহলে খুব একটা জায়গা করতে পারেনি। ঠিক একই পরিচালকের আরও একটি চলচ্চিত্রের কাজ করছেন প্রায় দেড় বছর ধরে। এই ছবিটিও বড় বাজেটের একটি চলচ্চিত্র। বাংলাদেশের প্রথম সায়েন্সফিকশন চলচ্চিত্রও এটি। এই চলচ্চিত্রের শুটিংও প্রায় শেষের দিকে। এরই শুটিং করতে গতকাল ফ্রান্সে রওয়ানা হয়েছেন ইমনসহ চলচ্চিত্রের গোটা টিম। এতদিন চলচ্চিত্রটির ক্রোমায় শুটিং ধারণ হয়েছে, সুন্দরবনেও অনেকগুলো দৃশ্য ধারণ হয়েছে। এবার এই চলচ্চিত্রের শুটিং হবে দেশের বাইরে। এতে ইমন একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন।