অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৯
প্রতিবছরের মতো এবারও ৮৬তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও ৮৬তম অস্কার বাংলাদেশ কমিটি রবিন শামসকে মিডিয়া কোঅর্ডিনেটর মনোনীত করেছে। ৮৬তম অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করেছে। ১ অক্টোবর ২০১২-এর পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে।