পলাশের জন্মদিনে
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৯
আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি ও শিল্পী মুস্তাফা খালীদ পলাশের ৫০তম জন্মজয়ন্তী। ১৯৬৩ সালের এই দিনে মুস্তাফা খালীদ পলাশ ঢাকায় জন্মগ্রহণ করেন। পেশায় স্থপতি হলেও পলাশ একাধারে একজন চিত্রকর, কণ্ঠ-যন্ত্র শিল্পী ও সমাজসেবী। ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকারী পলাশ ১৯৯৮ সালে একই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে অধ্যাপনায় অবসর নিয়ে নিজের প্রতিষ্ঠান ভিস্তারা আর্কিটেক্ট এবং ডিলভিস্তা ফাউন্ডেশন শুরু করেন। ঢাকায় বসুন্ধরা সিটি, ইউনিক ট্রেড সেন্টার, আব্দুল মোনেম বিজনেস ডিস্ট্রিক্ট, গ্রামীণফোন-বাংলালিংক-রবি প্রধান কার্যালয়, ওয়েস্টিন হোটেল, সান্তা ওয়েস্টার্ন টাওয়ার, পিপল্স ইনস্যুরেন্স ভবনসহ বহু দৃষ্টিনন্দন ও ল্যান্ডমার্ক ভবনের স্থপতি পলাশ পুরস্কৃত হয়েছেন বহু দেশি-বিদেশি পুরস্কারে। ১৯৭৮ সালে ১৫ বছর বয়সে প্রথম একক চিত্র প্রদর্শনীর পর তার ৩টি একক প্রদর্শনী হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ঢাকার এথেনা গ্যালারিতে শুরু হচ্ছে তার ৫ম একক প্রদর্শনী। সম্প্রতি তার একটি একক রবীন্দ্রসংগীত অ্যালবাম প্রকাশিত হয়েছে। শিল্পী কেএমজি মুস্তাফা ও আফরোজ মুস্তাফা’র বড় ছেলে পলাশের স্ত্রী স্থপতি শাহিজয়া ইসলাম অন্তন ও একমাত্র ছোট ভাই বিশিষ্ট আবৃত্তিকার শিমুল মুস্তাফা।