আমার প্রিয় স্কুল

দেওয়ানহাট উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়

আমার বিদ্যালয়ের নাম দেওয়ানহাট উচ্চ বিদ্যালয়। পঞ্চগড় জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলাফল ও আদর্শিক লেভেলে এই প্রতিষ্ঠানের অবস্থান প্রথম। ১৯৬৯ সালে স্থাপিত স্কুলটি, পঞ্চগড় জেলা সদর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ২১ জন শিক্ষা কর্মী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ মহিম উদ্দীন একজন আদর্শ মানুষ। যিনি প্রতিষ্ঠান চলাকালে বাজারের কোন দোকান হোটেলে চা নাস্তা করেন না কিংবা কোন আড্ডায় অংশ নেন না। যার রক্ত ঘাম এই প্রতিষ্ঠানের নাড়ী নক্ষত্রের সাথে সম্পৃক্ত। সাড়ে ছয়শ ছাত্র-ছাত্রী নিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের সকল শিক্ষকরাই, শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকেন। প্রতিদিন সকাল দশ টায় ভাব গাম্ভীর্য পরিবেশে সমাবেশ ক্লাসের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু হয়। শ্রেণি শিক্ষকরা অত্যন্ত দরদ দিয়ে পাঠদান করে থাকেন। লেখাপড়ার পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহপাঠ, কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানে রয়েছে সুসজ্জিত স্কাউট এবং গার্লস ইন গাইড দল। প্রতিবছর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া ও সাংষকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষকরা প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর রাখেন। সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার গানের ক্লাস এবং বিতর্ক অনুষ্ঠান হয়। প্রতিষ্ঠানের বিশাল খেলার মাঠে প্রতিদিন বিকালে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করে থাকে। প্রতিদিন টিফিন পিরিয়ডে শিক্ষার্থীরা কেউ নামায বন্দেগীতে মনোনিবেশ করে, কেউ আবার প্রতিষ্ঠানের লাইব্রেরীতে পড়াশোনা করে থাকে। বছরে ব্যাপী রুটিন ওয়ার্কে পরিচালিত এই প্রতিষ্ঠানে যে কোন নতুন মানুষ আসলে অবশ্যই খুশি হবেন। এশিয়ান হাইওয়ে ঢাকা-তেঁতুলিয়া সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব দিকে সবুজ শ্যামলে ঘেরা ডুডুমারী গ্রামে অবস্থিত এই প্রতিষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয়।