এসো জেনে নিই :দেশের নাম মেক্সিকো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫২
মহাকাশে হাজার হাজার গ্রহের মধ্যে পৃথিবী একটি গ্রহ। আর আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি। পৃথিবীতে মোট ১৭০টি দেশ আছে। বন্ধুরা আজ আমরা একটি দেশ সম্পর্কে জানব তা হলো—মেক্সিকো।
আয়তন-১৯,৭২,৫৪৭ বর্গকি.মি., রাজধানী- মেক্সিকো সিটি, লোকসংখ্যা-৯,২২,০২,০০০। মুদ্রা- পেশো।
অবস্থান- মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং কৃষি প্রধান ও শিল্পে উন্নত একটি দেশ।
যুক্তরাষ্ট্র, বেলিজ ও গুয়াতেমালা একটি প্রতিবেশী রাষ্ট্র। ঐতিহাসিক প্রেক্ষাপট ও সরকার- প্রায় ৩০০ বছর স্পেনের শাসনাধীনে থাকার পর ১৮২১ খ্রিস্টাব্দে মেক্সিকো স্বাধীনতা লাভ করে। তেল উত্পাদনকারী দেশ হিসাবে পৃথিবীতে এর স্থান চতুর্থ। মেক্সিকোর কেন্দ্রস্থল একটি উচ্চ ও উর্বর সমভূমি।
উত্পন্ন দ্রব্য- শতকরা ১২ ভাগ জমি কৃষিকাজে ব্যবহূত। ধান, গম, ভুট্টা, ইক্ষু, তেজবীজ, তুলা, চা, তামাক, কফি, শাকসবজি প্রধান উত্পন্ন দ্রব্য। সম্পদ- পেট্রোলিয়াম, সিলভার, তামা, স্বর্ণ, সীসা, জিংক, প্রাকৃতিক গ্যাস, কাঠ প্রভৃতি প্রাকৃতিক ও খনিজ সম্পদ। ভাষা- স্পেনিশ, ভারতীয় ভাষা। শিক্ষিতের হার- ৭৪%, ধর্ম-রোমান ক্যাথলিক। মাথাপিছু আয়-২,৯৩৬ ডলার।