সম্ভাব্য ভোট কেন্দ্রের তালিকা তৈরির নির্দেশ ইসির
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
সংসদ নির্বাচনের জন্য তৃণমূল কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয় থেকে সারাদেশের নির্বাচন কমিশন কার্যালয়গুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রাথমিকভাবে সারাদেশের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার কথা রয়েছে।
ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তৃণমূলের বিশেষ করে জেলা ও উপজেলা/থানা অফিসারদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দে র তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। প্রস্তুত করা তালিকা ২৩ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। কেন্দ সম্পর্কে কারো আপত্তি কিংবা কোনো সুপারিশ করার জন্য ৬ অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়েছে। আপত্তি কিংবা সুপারিশ নিষ্পত্তি করার জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সুযোগ রাখা হয়েছে। এসব প্রক্রিয়া শেষ করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রস্তুত করা প্রাথমিক তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। জেলা অফিসারদেরকে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সহায়তা নিয়ে সম্ভাব্য ভোটকেন্দ র তালিকা প্রস্তুত করতে চিঠিতে বলা হয়েছে। তালিকা চূড়ান্ত করে তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।
এবার ভোটকেন্দ নির্ধারণের ক্ষেত্রে ২২টি নীতি অনুসরণের কথা বলা হয়েছে। এরমধ্যে আগের ভোটকেন্দ বহাল রাখা, আলোচনার ভিত্তিতে নতুন ভোটকেন্দ নির্ধারণ, রাজনীতি কিংবা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে প্রতিষ্ঠানে ভোটকেন্দ স্থাপন না করা, পাবলিক বিল্ডিংয়ে ভোটকেন্দ স্থাপন অন্যতম। এতে আরও বলা হয়েছে দুই হাজার পাঁচশ’ ভোটারের জন্য একটি ভোটকেন্দ করা যাবে। তবে বিশেষ ক্ষেত্রে কম ভোটার নিয়েও কেন্দ স্থাপন করা যাবে।
প্রসঙ্গত, আগামী দশম সংসদ নির্বাচন সারাদেশে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ধরা হয়েছে প্রায় ৪০ হাজারের মতো। এর আগে গত নবম সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৩৫ হাজার।