৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া
রাজশাহী অঞ্চলের ফুটবলে চাঁপাইনবাবগঞ্জের জয়জয়কার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুই দিনব্যাপী অনুষ্ঠিত ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন উপ-অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনী দিনে ছাত্রীদের ফুটবল ফাইনালে চাঁপাইনবাবগঞ্জ জেলা টাইব্রেকারে ১-০ গোলে নাটোর জেলাকে, ছাত্রদের ফুটবলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ১-০ গোলে নাটোর জেলাকে, ছাত্রদের হ্যান্ডবল ইভেন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা ১৯-৬ গোলে সিরাজগঞ্জ জেলা, ছাত্রীদের হ্যান্ডবল ইভেন্টে নওগাঁ জেলা ২২-৩ গোলে রাজশাহী জেলা, ছাত্রদের কাবাডি ইভেন্টে রাজশাহী জেলা ৬৩-১৬ পয়েন্টে বগুড়া জেলা, ছাত্রীদের কাবাডি ইভেন্টে বগুড়া জেলা৩৮-১৭ পয়েন্টে রাজশাহী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এছাড়াও সুইমিংপুলে অনুষ্ঠিত সাঁতার ইভেন্টে রাজশাহীর মুসলিম হাই স্কুলের ছাত্র সাব্বির হোসেন বড় বালক এককে ১৮ পয়েন্ট ও বগুড়া জেলার পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মধ্যম বালকে মোঃ সাজ্জাদ হোসেন চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ তানবিরুল আলম।