চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিনেমা প্যালেস ভেঙে ফেলার নির্দেশ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
নগরীর কেসি দে রোডে ঐতিহ্যবাহী সিনেমা হল সিনেমা প্যালেসসহ চারটি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার সকালে চসিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরীন এ নির্দেশ দেন। অভিযানকালে লালদীঘির পাড় এলাকায় ১৭০ বছরের প্রাচীন তিনটি জরাজীর্ণ ভবনও ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। ভবনগুলো ভাঙার জন্য মালিকদের এক সপ্তাহ সময় দেয়া হয়েছে।
এ ছাড়া গতকাল নগরীর সিরাজউদ্দৌলাহ রোডের চন্দনপুরা এলাকায় হেলে পড়া পেশকার ভবন খালি করে দেয়ার জন্য ভবন মালিককে নোটিস দেয়া হয়েছে। আজ বুধবারের মধ্যে পাঁচতলা এ ভবনটির বাসিন্দাদের ভবনটি ছেড়ে যেতে বলা হয়েছে।