জুডিসিয়াল সার্ভিস কমিশনে হাইকোর্টের ২ বিচারক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২ বিচারককে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন—বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালার ৩(২)(খ) বিধির প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদেরকে কমিশনের সদস্য হিসাবে নিয়োগ দেন। উল্লেখ্য, কমিশনের সদস্য হিসাবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. এমদাদুল হকের মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার পর তাদের স্থলে এ ২ জনকে নিয়োগ দেয়া হয়েছে।