জাকের পার্টির গ্রাম জলছা শুরু আজ

সারাদেশে জাকের পার্টির গ্রাম জলছা কর্মসূচি শুরু হচ্ছে আজ। এ কর্মসূচি আগামী ২৫ সেপ্টেম্বর শেষ হবে। এ জলছায় দেশ ও জাতির সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হবে বিশেষ মোনাজাত। জলছাগুলোতে মানুষের নৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক গুণাবলীর উন্মেষ ঘটানোর পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে প্রকৃত শান্তি, শৃঙ্খলা, সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি প্রতিষ্ঠার চেতনাই জোরদার করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি