ভাষণ দিয়ে নির্বাচনে জেতা যাবে না
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী সংসদ নির্বাচন আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। শ্লোগান দিয়ে, ভাষণ দিয়ে নির্বাচনে জেতা যাবে না। কর্মীদের কাজ করে জনগণের মন জয় করতে হবে। এখনই আমাদেরকে নির্বাচনী প্রচার শুরু করতে হবে। এ নির্বাচনে গণবিচ্ছিন্ন কেউ দলীয় মনোনয়ন পাবে না। গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াখালী পৌর হলে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্ব অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি,স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ডা: জাফর উল্যাহ, কেন্দ্রীয় ছত্রলীগের সাবেক সভাপতি অসীম কুমার উকিল ও সদরউপজেলা পরিষদ চেয়াম্যান এডভোকেট শিহাবদ্দন শাহীন প্রমুখক্তব্য রাখেন। ওবায়দুল কাদের নেতাকর্মীদেরকে দলের ভেতর দল, উপদল সৃষ্টি না করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের হয়ে কাজ করার আহ্বান জানান।