শোক সংবাদ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
আনোয়ারা বেগম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের আলহাজ্ব মো. আবদুর রহমান খানের স্ত্রী আনোয়ারা বেগম (৫৬) গত সোমবার ঢাকার এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
তাসলিমা হক
কুমিল্লার হোমনা উপজেলার ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তাসলিমা হক (৫০) গত রবিবার রাতে ঢাকায় কাকরাইলের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্বামী, ৩ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
সংকর দেব
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম গ্রামের সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার সংকর দেব (৫০) গত সোমবার কুমিল্লার এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
আমেনা বেগম
পিরোজপুরের জিয়ানগর উপজেলার আমেনা বেগম (৯৭) বার্ধক্যজনিত কারণে গত সোমবার উপজেলার বালিপাড়ার চরবলেশ্বরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অনিমা রানী ভট্টাচার্য
মৌলভীবাজারের কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের অনিমা ছাত্রী নিবাসের প্রতিষ্ঠাতা ও রামগোপাল ফার্মেসীর স্বত্বাধিকারী অনিমা রানী ভট্টাচার্য (৭৩) গত সোমবার সিলেটের এক ক্লিনিকে পরলোকগমন করেন। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।