রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
নবীর উদ্দিন সরকার
নাটোরের সদর উপজেলার সাংবাদিক ও মুক্তিযোদ্ধা নবীর উদ্দিন সরকার (৭০) গত রবিবার রাতে জেলা সদরের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে সোমবার সদর উপজেলার কাফুরিয়ার সরকারপাড়ার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
রমজান আলী
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বাড়ান্দী গ্রামের মুক্তিযোদ্ধা রমজান আলী (৬৮) গত সোমবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল তাকে দাফন করা হয়।