আরো ৭০ জনকে যুগ্মসচিব পদে পদোন্নতি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০২
প্রশাসনে আরো ৭০ উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। তবে ৩৫৪ কর্মকর্তা এবারও বঞ্চিত হয়েছেন। এর মধ্যে এ সরকারের আমলে যুগ্ম সচিব পদে দেয়া ছয় বারের পদোন্নতিতে ছয় বারই বঞ্চিত হয়েছেন ১৯৮২ বিশেষ ব্যাচের ১৭ জন আর পঞ্চম বারের মতো বঞ্চিত হয়েছেন ১৯৮৪ ব্যাচের ৯৬ কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ১৯৮২ বিশেষ ব্যাচের ৩ জন, ৮৪ ব্যাচের ১৪ জন, ১৯৮৫ ব্যাচের ২৪ জন এবং ১৯৮৬ ব্যাচের ২০ জন কর্মকর্তা রয়েছেন।
এ সরকারের সময়ে প্রথম ২০০৯ সালের ১৯ ফেরুয়ারি ৮৬ জন, ৭ সেপ্টেম্বর ১৬৩ জন, ২০১০ সালের ২১ নভেম্বর ১৫৮ জন, ২০১২ সালের ৮ ফেরুয়ারি ২৬৪ জন এবং গত ১৮ জুলাই ৩৪৫ জনের পদোন্নতি দেয়া হয়। এসব পদোন্নতি প্রক্রিয়ায় ৪১৫ কর্মকর্তা বঞ্চিত ছিলেন। সর্বশেষ গতকাল পদোন্নতি দেয়ার পর এখন যুগ্ম সচিব হওয়া থেকে বঞ্চিত করা হলো ৩৫৪ কর্মকর্তাকে। ষষ্ঠবারের মতো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- সুরুতজ্জামান, শওকত নবী, ওয়ালিউর রহমান, মোহাম্মদ ইলিয়াস, মজিবুর রহমান, মাহবুবুল আহসান প্রমুখ।