পুতুলকে ‘বাড়তি যাত্রী’ দাবি করে পুলিশের জরিমানা!

পরিবহনে নির্দিষ্ট সংখ্যক যাত্রী বহনের আইন রয়েছে। এই আইন লঙ্ঘন করলে স্বাভাবিকভাবেই জরিমানা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আইনের লঙ্ঘন ঘটলেও পুলিশ দেখে না। কিন্তু ইংল্যান্ডে পুলিশ এক গাড়ি চালককে অতিরিক্ত একজন ‘যাত্রী’ বহনের জন্য জরিমানা করেছে। কিন্তু অতিরিক্ত ওই যাত্রী একটা ‘বাতাস দিয়ে ফুলানো বড় পুতুল’ ছিল! ইংল্যান্ডের ওল্ডহ্যামে ব্যাশ আলী (৪১) নামের এক চালক মারসিডিজ বেঞ্চ ব্রান্ডের একটি গাড়ি চালিয়েছিলেন। ওই গাড়িতে আটজন যাত্রী বহনের আইন রয়েছে। কিন্তু তার গাড়িতে ছিল ‘নয়জন’। আসলে নয়জনের একজন ছিল পুতুলটি। পুলিশকে বারবার বলার পরও পুলিশ তাতে কর্ণপাত না করে চালকের নামে মামলা করে। আদালত তাকে ৬৮৯ মার্কিন ডলার (প্রায় ৫৩ হাজার টাকা) জরিমানা করে। ব্যাশ জানান, আমি কোনো আইনজীবী নিয়োগ করতে না পারায় আমাকে এই জরিমানা দিতে হলো। তিনি জানান, আদালতের প্রতি আমার কোনো আস্থা নেই। - ডেইলি মিরর