আইওয়াতে অন্ধরাও পাবেন পিস্তলের লাইসেন্স!
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৭
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পিস্তলের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন এসেছে। এক্ষেত্রে শারীরিক যোগ্যতার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। ফলে অন্ধরাও লাইসেন্স পাবেন!
এই আইনের ফলে অন্ধরা পিস্তল ক্রয় করতে পারবেন এবং সব সময় সাথে করে নিয়ে বেড়াতে পারবেন। চোখে দেখতে না পারলে কি হবে, দরকার মনে করলে গুলিও চালাতে পারবেন! ২০১১ সালে করা এক আইনে পিস্তলের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শারীরিক যোগ্যতা অন্যতম একটি শর্ত ছিল। অন্ধদের অস্ত্র দেওয়ার বিরোধিতা করে জন লেক্লারি নামের এক কর্মকর্তা জানান, আপনি যদি না দেখতে পান তাহলে আপনি কাকে গুলি করবেন! তবে ওয়ারেন ওয়েথিংটন নামের অন্য কর্মকর্তা জানান, অস্ত্র বহন করার জন্য শারীরিক যোগ্যতা বিচারের মাপকাঠি হতে পারে না। তার একটি অন্ধ মেয়ে আছে। মাইকেল বারবার নামের এক অন্ধ ব্যক্তি জানান, পিস্তল বের করতে হবে, লক্ষ্য নির্দিষ্ট করতে হবে এবং গুলি করতে হবে। এর জন্য দৃষ্টিশক্তির কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। - আরটি নিউজ