‘উল্লাস’ ম্যাগাজিন অনুষ্ঠানে ফ্যাশন শো

হলভর্তি উল্লসিত দর্শকের মুহুর্মুহু করতালি আর উচ্ছ্বাস প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘উল্লাস’। মিথিলা অডিও ভিশনের এটি ছিল ২৩তম প্রযোজনা। গত ৮ সেপ্টেম্বর রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রায় তিন ঘণ্টার ম্যাগাজিন অনুষ্ঠানটি দর্শকদের মাতিয়ে রাখে। গাজী মাজহারুল ইসলাম আশিকের রচনা, পরিকল্পনা ও পরিচালনায় ম্যাগাজিন অনুষ্ঠানে ছিল আলোচনাসভা, নৃত্য, অভিনয়, গান, কৌতুক, কবিতা আবৃত্তি ও ফ্যাশন শো। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন দেবাশীষ ভৌমিক এবং প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. আব্দুল হাই। বক্তব্য রাখেন বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক মীর রেজাউল করীম, অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন ও নূরুল হক। এরপর শুরু হয় ফ্যাশন শো। এতে একক ও দলীয় শো প্রদর্শিত হয়। নৃত্য পরিবেশন করে তিশা, জ্যোতি, টুনটুন, রাজু, জেবিন, ইভান, শান্তা, সোহেল, শরিফ, শুভ, তাইবা, পারভেজ, রিফাত রোজ ও ডিউ। অভিনয়াংশে ছিল মতিউর রহমান, হাবীবুর রহমান রতন, মোজাম্মেল, জীবন, নিঝুম, রায়হান প্রমুখ।