ঈশ্বরদী মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৫
পাবনার ঈশ্বরদী মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু। কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমের সভাপতিত্বে প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন। বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও ছাত্রী রিফাত শারমিন। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী রুবাইয়া এলিন সুধা। আলোচনা শেষে দিনব্যাপী কলেজের শিক্ষার্থী ও ক্লোজআপ তারকাদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।