শরত্ সন্ধ্যায় পঞ্চকবির গানে ‘ফুলে ফুলে ঢলে ঢলে-২’
সুশীল মালাকার, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৭
শরতের মেঘ রোদ্দুরের খেলাকে বরণ করে গত ৩ সেপ্টেম্বর শেরপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র লাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এ পঞ্চকবির গানের অনুষ্ঠান ও ‘ফুলে ফুলে ঢলে ঢলে-২’ শীর্ষক অনুকাব্য বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানের প্রথম পর্বে জেলা প্রশাসক নজরুল গবেষক মোহাম্মদ জাকীর হোসেন (জাহাঙ্গীর জাকীর) রচিত ‘ফুলে ফুলে ঢলে ঢলে-২’ অনুকাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা। বইয়ের প্রকাশক কবি বিপ্লব ফারুকের সভাপতিত্বে ও মলয় মোহন বল এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রকাশিত গ্রন্থটি নিয়ে আলোচনা করেন তালাত মাহমুদ (সাব মোচন), পুলিশ সুপার মেহেদুল করিম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পঞ্চকবির গান পরিবেশন করেন বিশিষ্ট বরীন্দ্র সঙ্গীত শিল্পী সঞ্চিতা হোড় দিপু, মুক্তি শঙ্কর সাহা, খন্দকার মুজিবুর রহমান, দেবাশিষ দাস মিলন, সুতপা দাস, শ্রাবনী, অনুপা, প্রিমা, আঁঁখি প্রমুখ। যন্ত্র সঙ্গীতে ছিলেন উদয় শঙ্কর সাহা, খন্দকার মুজিবুর রহমান, রতন সাহা ও শরন রায়। এ পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তৌসিফ আহমেদ ও শ্যামলী মালাকার।