মন্তব্য

 ‘আমাদের সবার শ্রদ্ধাভাজন আতিকুল হক চৌধুরীর লেখা শেষ চিত্রনাট্য এটি। নিজেকে ভাগ্যবান মনে করছি এ নাটকটিতে কাজ করে। আমি আর নওশীন স্বামী-স্ত্রীর চরিত্রেই অভিনয় করেছি। আসছে ঈদে নাটকটি এসএ টেলিভিশনে প্রচার হবে।’ নাট্য অভিনেতা হিল্লোল প্রয়াত আতিকুল হক চৌধুরীর লেখা শেষ চিত্রনাট্য ‘কালাপাহাড়ে’ অভিনয় প্রসঙ্গে বলেন।  ‘অনেক স্বপ্ন ছিল চাষী স্যারের নির্দেশনায় কাজ করব—হোক তা ফিল্ম কিংবা টেলিফিল্ম। আমার সেই স্বপ্ন পূরণে চাষী স্যার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সত্যিই তার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ।’ অভিনেত্রী অহনা বরেণ্য চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের নির্দেশনায় টেলিফিল্ম ‘পালকী ভ্রমণে’ অভিনয় প্রসঙ্গে বলেন।  ‘তোমাকে চাই’ নাটকটির গল্পটা অনেক ভিন্নধর্মী। কাজ করে অনেক ভালো লেগেছে। কাজটি করার পর নিজের কাছে অনেক ভালো লেগেছে। দর্শকদেরও নাটকটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’ অভিনেতা মোশাররফ করিম ‘তোমাকে চাই’ নাটকে অভিনয় প্রসঙ্গে বলেন।