গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৭
বিয়ের মতো জীবনের একটি মহেন্দ্রক্ষণে অনেকেই আবেগের আতিশয্যে হাওয়ায় ভাসতে থাকেন। তবে কিছুদিন আগে আবেগের এই আতিশয্যের পাশাপাশি সত্যিকার অর্থেই একদল দম্পত্তিকে হাওয়ায় ভেসে বিয়ে করার রেকর্ড গড়বার সুযোগ গড়ে দিয়েছিল ফিজি এয়ারওয়েজ। প্রতিষ্ঠানটির নতুনভাবে আত্মপ্রকাশের ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে ফিজি এয়ারওয়েজের পক্ষ থেকে বিমান উড্ডয়নরত অবস্থায় এবং মাটি থেকে ৪১,০০০ ফুটের রেকর্ড ভাঙ্গা উচ্চতায় বিয়ের আয়োজন সম্পন্ন করার সুযোগ দেওয়া হয় পাঁচ দম্পতিকে। আর এভাবেই নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে ফিজি অবদি পরিচালিত এক ফ্লাইট দিয়ে মাটি থেকে সবচেয়ে উঁচুতে একসাথে সবচেয়ে বেশি সংখ্যক নারী-পুরুষের বিয়ের আয়োজনের রেকর্ড গড়ে ফিজি এয়ারওয়েজ।