জোকস
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৭
ডাক্তার রোগীকে চেকআপ করার সময় জানতে চাইলো, আপনি চা,কফি,সিগারেট বা মদ খান ?
রোগী বললো ব্যস্ত হতে হবে না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি!
সোমার হবু বরকে দেখার পর রীনা বললো, ছেলেতো ঠিকই আছে কিন্তু যখন হাসে দেখতে বাজে লাগে !!
সোমা, তাতে কি হযেছে? বিয়ের পরে ওকে তো আমি হাসার সুযোগই দেবো না।
দোকানে গেল দুই বন্ধু। কিছুক্ষণ পর দোকান থেকে বের হয়ে একজন আরেকজনকে বলল -‘দেখ আমি দোকান থেকে তিনটা চকোলেট বার মেরে দিয়েছি! আমিই পৃথিবীর সবচেয়ে ধূর্ত ব্যক্তি!’
অন্যজন বলল- ‘আমার চালাকি দেখবি?’
: হ্যাঁ।
: চল তাহলে।
তারা আবার দোকানে ফিরে গেল। দোকানদারকে অন্য বন্ধুটা বলল- ‘ম্যাজিক দেখবেন ভাই?’
দোকানদার বললো- ‘হ্যাঁ, দেখান!’
তখন বন্ধুটা পরপর তিনটা চকোলেট বার চেয়ে নিয়ে খেয়ে ফেলল। দোকানদার জানতে চাইলো, ‘ম্যাজিক কই?’
তখন চকোলেট খেয়ে নেওয়া বন্ধুটি বললো, ‘আমার বন্ধুর পকেটে হাত দাও...দেখবে চকোলেট বার তিনটা ঐখানে আছে!’
সদ্য চাকরি হারিয়েছে জাহাজে কাজ করা এক যুবক। বন্ধুর বাড়িতে এসে সে তার দুঃখের কথা জানাচ্ছিল।
: ফোরম্যান তোমাকে বরখাস্ত করল কেন?
: তুমি তো জান, ফোরম্যানরা কী হয়। নিজেরা কাজ না করে দু’ পকেটে হাত ঢুকিয়ে অন্যদের কাজকর্ম তদারকি করে।
: তা জানি। কিন্তু তিনি তোমাকে তাড়ালেন কেন?
: আর কেন, ঈর্ষায়। আসলে সব কর্মী আমাকেই ফোরম্যান ভেবে বসেছিল।