চলচ্চিত্রের গানে এবার আরিফ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪২
এ প্রজন্মের শিল্পীদের মধ্যে গায়ক হিসেবে দেশীয় সংগীতাঙ্গনে পরিচিতি অর্জন করেছেন ক্লোজআপ ওয়ানখ্যাত আরিফ। এরইমধ্যে আরিফের বেশ কিছু গান শ্রোতা-দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছে। একক অ্যালবাম ৩টি ও ১২টি মিক্সড অ্যালবাম বর্তমান বাজারে আছে। এ ছাড়া ঈদে আসছে আরও ৪টি মিক্সড অ্যালবাম। এবার প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন আরিফ। ছবির নাম ‘ওয়ানওয়ে রোড’। পরিচালনা করছেন এম ফেরদৌস রেজা। গানটির সুর-সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার।