গার্মেন্টস ম্যানেজমেন্টে ক্যারিয়ার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৫
গার্মেন্টস সেক্টরে ক্যারিয়ার গড়তে দীর্ঘদিন যাবত কাজ করছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)। এখানে রয়েছে গার্মেন্টস সেক্টরে চাকরিরত অভিজ্ঞ শিক্ষক, যারা হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এরকম প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দিয়েই বাংলাদেশ গার্মেন্টস সেক্টর থেকে প্রতিবছর বৈদেশিক মুদ্রা অর্জন করে যাচ্ছে। এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই।
বিজিএমআইতে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ও ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর উপর ১ বছর ও ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। ১ বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে এবং ৬ মাসের কোর্স সম্পন্ন করতে খরচ হবে সাড়ে ১২ হাজার টাকা খরচ হবে। ০১৯১১৫৬২৬৭৭ , ৮৯২১২৯৫ নম্বরে ফোন করে এসব কোর্স এবং কোর্সের খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজাম্পশন ইত্যদি প্রশিক্ষণ প্রদান করা হয়। শুধু তাই নয়, প্রশিক্ষণার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন তারা চাকরির বাজারে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করতে পারে।
এখানকার প্রফেশনাল কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্টস বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন, ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম প্রভৃতি। এসব বিষয়ে অভিজ্ঞরাই প্রশিক্ষণ দিয়ে থাকে। এসব বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউজগুলোতে চাকরিসহ নিজে ব্যবসাও করা যেতে পারে। এই প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই-এর সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন। তাই এর চাহিদা কমার সম্ভাবনা নেই।’ বিজিএমআইকে তিনি এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান যেন এটি দেশের একটি নেতৃত্বস্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পরিণত হয়।
ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি/সমমান এবং যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েটেড হতে হবে।
যোগাযোগ :বাড়ি-০৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।