এভিয়েশন ম্যানেজমেন্টে ক্যারিয়ার গড়তে

পাইলট, বিমান ইঞ্জিনিয়ার, এয়ারপোর্ট ম্যানেজার, কমিউনিকেশন অফিসার, এয়ার হোস্টেস, কেবিন ক্রু থেকে শুরু করে নানা ধরনের মানুষ জড়িত রয়েছে বিমানের সাথে। এদের সম্মিলিত প্রচেষ্টাতেই বিশ্বব্যাপী উড়োজাহাজগুলো নিরাপদে উড়ছে আকাশে। আমাদের অনেকেরই ধারণা, অ্যারোপ্লেন মানেই হ্যান্ডসাম পাইলট, স্মার্ট ও সুন্দরী এয়ারহোস্টেস এবং কয়েক ঘণ্টার মধেই হাজার কয়েক মাইল দূরত্ব পৌঁছে যাওয়া। বিমানে চাকরি মানেই যেন সকালে ঢাকা, বিকালে লন্ডন, পরেরদিন অস্ট্রেলিয়া। এই চাকরি পাওয়া মানেই যেন ভালো বেতনের সাথে সাথে প্রতিদিন নতুন নতুন দেশ ভ্রমণের সুযোগ। এমন ধরনের চাকরির স্বপ্ন অনেকেরই থাকতে পারে। তবে শুধু স্বপ্ন থাকলেই তো চলবে না, এই বিষয়ে প্রয়োজনীয় পড়ালেখা করে দক্ষতা অর্জন করলেই কেবল মিলবে চাকরির সুযোগ। অনেকেই ভাবতে পারে বিমান আকাশে ইচ্ছামতো উড়তে পারে। আসলে কিন্তু তা নয়। বাস বা ট্রেনের রুটের মতো বিমানেরও রয়েছে নির্দিষ্ট রুট। সেই রুটের বাইরে চলার কোনো সুযোগ নেই। তাই বিমানে যারা চাকরি করবে, তাদেরও নিজেদের সেভাবেই প্রস্তুত করতে হবে শৃঙ্খলা বজায় রেখে নিজেদের গড়ে তোলার জন্য। বিমান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পড়তে আমাদের দেশের প্রথম প্রতিষ্ঠান কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক)। এভিয়েশন সেক্টরের বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠানটি। এখানে রয়েছেন দেশি-বিদেশি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। বিভিন্ন আধুনিক সুবিধাসম্পন্ন ক্যাটেক ক্যাম্পাসে স্কলারশিপের ভিত্তিতে যেসব বিষয়ে ভর্তি চলছে, তার মধ্যে রয়েছে ৪ বছর মেয়াদি বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, অ্যারোন্যাটিক্যাল ইঞ্জিনিয়ার এবং ২ বছর মেয়াদি হায়ার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। এ ছাড়া বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট ও শর্ট কোর্সের মধ্যে রয়েছে এভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেস, কেবিনক্রু, ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড টিকেটিং প্রভৃতি। এসএসসি/এইচএসি, এ-লেভেল/ও-লেভেল সম্পন্নকারীরা এসব কোর্স করতে পারবে। ০১৯২৬৯৬৩৬৫৫, ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাবে। ক্যাটেকে আরও রয়েছে যুক্তরাজ্যের এডেক্সেলের আওতাভুক্ত অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা কোর্স। এসব কোর্স শেষে সার্টিফিকেট মিলবে এডেক্সেল থেকে। ক্যাটেকের আরও একটি বড় সুবিধা হচ্ছে এখানে পড়ে ক্রেডিট ট্রান্সফার করা যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে লাইফ এয়ারপ্লেনে ১ বছর মেয়াদি ইন্টার্নশিপের সুবিধা। যোগাযোগ :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।