উপস্থাপনায় ক্যারিয়ার গড়ছেন নাবিলা

শুধু উপস্থাপনাকে কেন্দ্র করেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন নাবিলা। নিজের কাজ নিয়ে আত্ম প্রত্যয়ী নাবিলার কাছে একাধিক নাটকের অফার এলেও সেগুলোকে খুব একটা তোয়াক্কা করেননি তিনি। এ প্রসঙ্গে নাবিলা বলেন,‘নিজেকে উপস্থাপনার ক্ষেত্রেই একটা আলাদা অবস্থানে নিয়ে যেতে চাই। একারণে বেশ কিছু নাটকের অফার এলেও তা করিনি। আসছে ঈদেও বেশ কটি চ্যানেলের সেলিব্রিটি শোসহ কয়েকটি অনুষ্ঠানের সাথে নিয়মিত থাকবেন। সেলিব্রিটি শো এর আধিক্য প্রসঙ্গে নাবিলা বলেন, ‘কনসেপ্ট অনুযায়ী সেলিব্রিটি শো হওয়া উচিত।