মোহাম্মদপুরের রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
মোহাম্মদপুরের একটি রোস্তারাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিকসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় এ আর হাজী বিরানি হাউস নামের ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হঠাত্ রেস্তোরাঁর চুলার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যে দোকানের বিভিন্ন জিনিসপত্রে তা ছড়িয়ে পড়ে। এতে চারজন আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের বার্ন ইউনিটের চিকিত্সকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে।