আজকের অনুষ্ঠান

বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট: পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার ২০১৩ প্রদান। পিআইবি’র সেমিনার কক্ষে সকাল ১১টা। সম্মিলিত গণতান্ত্রিক জোট: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারের আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণার প্রতিবাদে মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা। কবি আপন মাহমুদ স্মৃতি পরিষদ: কবি ও সাংবাদিক আপন মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা। আজিজ সুপার মার্কেটস্থ শর্টফিল্ম ফোরামের অডিটোরিয়ামে বিকাল ৫টা। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোট: নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে কেন্দ্রীয় কমিটি ও তৃণমূল পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দের মত বিনিময়। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সেমিনার কক্ষে সকাল ১০টা। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ: বিজ্ঞানমেলা ও অলিম্পিয়াড-২০১৩ এর উদ্বোধন। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, মূল ভবন বালিকা ক্যাম্পাসে সকাল ১০টা। আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরী স্মরণে ২৩তম নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের মিলনায়তনে বিকাল ৪টা। নতুনধারা বাংলাদেশ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা। জিয়াউর রহমান ফাউন্ডেশন: আগামীর বাংলাদেশ ও তৃণমূলের ভাবনা শীর্ষক পর্যালোচনা সভা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেলা আড়াইটা।