সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় রামুতে ধর্মসভা

কক্সবাজারের রামুতে নবনির্মিত রামু সীমা বিহার সংলগ্ন প্রয়াত সুধাংশু বিমল ধরের সন্তানদের প্রতিষ্ঠিত মাতৃছায়া ভবনে সকল সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রামু সীমা বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি ভদন্ত সত্যপ্রিয় মহাথের। সভায় ধর্ম দেশনা করেন দ্বীপ শ্রীকুল বৌদ্ধ বিহারের শুকাচারা মহাথের, উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র থের, উখিয়া পাতাবাড়ী আনন্দ ভবন বৌদ্ধ বিহারের প্রজ্ঞাবোধি থের, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ করুণাশ্রী থের, সীমা বিহারের শীলপ্রিয় থের, উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের শীলমিত্র থের, হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহারের জ্যোতিবোধি ভিক্ষু এবং খরুলিয়া বৌদ্ধ বিহারের কল্যাণপ্রিয় ভিক্ষু। এতে পঞ্চশীল প্রার্থনা করেন প্রাক্তন মেম্বার সুবীর বড়ুয়া বুলু। উপস্থিত ছিলেন অরুপ বড়ুয়া কালু মেম্বার, সাংবাদিক দর্পণ বড়ুয়া, এনএসআই কর্মকর্তা রাশেদ, সহ-স্বাস্থ্য পরিদর্শক দুলাল বড়ুয়া, অনঙ্গ বড়ুয়া, ফুটবলার শিপন বড়ুয়া, বিপুল বড়ুয়া আব্বু, বিপ্লব বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মাতৃছায়া ভবনের মালিক প্রয়াত সুধাংশু বিমল চৌধুরীর স্ত্রী জ্যোতি ধর ও তার তিন সন্তান রতন ধর, দীলিপ ধর, দীপক ধর, মেয়ে জামাই বিশিষ্ট ব্যবসায়ী তপন ধর ও প্রকাশ ধর।