মেহেরপুরে অপহূত আতিউরকে আজও উদ্ধার করা যায়নি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
৭ দিন অতিবাহিত হলেও মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী শুভরাজ-পুরের অপহূত ৪র্থ শ্রেণীর ছাত্র আতিউরকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তার পিতা আফ্রিকা প্রবাসী আলিফ আলি শিশুপুত্র অপহরণের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে। মা ছামেনা ছেলের শোকে পাগল প্রায়। গত ৪ সেপ্টেম্বর শিশুপুত্র আতিউর অপহরণের সময় তার নানা সামাদের ছোটভাই স্কুল শিক্ষক আব্দুল হালিমকে ডাকাতদল গুলি ও বোমা হামলা চালিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মেহেরপুর থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, আতিউরকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে ।