মাওয়ায় দেড় হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার পদ্মায় একটি সিমেন্ট বোঝাই ট্রলার ডুবে গেছে। অপর একটি ট্রলারের ধাক্কার কারণেই এ দুর্ঘটনা ঘটে। স্রোতের টানে ট্রলারটি কোথায় চলে গেছে তার খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাওয়ার পদ্মা নদীর ঋষি বাড়ি নামক স্থানে পাশাপাশি দুটি ট্রলার যাবার সময় একটি আরেকটির সাথে ধাক্কা লাগে। এত সিমেন্ট বোঝাই একটি ট্রলারের চালক প্রচণ্ড স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রলারটি পদ্মার ঘূর্ণাবর্তে পড়ে মাওয়া লঞ্চ ঘাটের কাছে এসে ডুবে যায়। ট্রলারের মালিক শেখ আকবার আলী জানান, ট্রলারটিতে ১৫৩০ বস্তা সিমেন্ট ছিল।